অর্থ বছর (Income Year): ২০২১-২০২২ কর বর্ষ (Assessment Year): ২০২২-২০২৩
সঞ্চয়পত্র কেনা, জমি কেনাবেচা, ক্রেডিট কার্ড নেয়া , ব্যাংক থেকে লোন নেয়া প্রভৃতি কাজে আগে আমরা যা করতাম তা হল একটা TIN বানিয়ে নিতাম। #TIN কি, কেন নিলাম কিছুই জানা ছিল না। TIN নিলেই যে আপনাকে প্রতিবছর বাধ্যতামূলকভাবে রিটার্ন দেয়া লাগবে এইটাও আপনার জানা ছিল না।
গতকাল ঘোষিত বাজেটে TIN নিয়ে রিটার্ন না দেয়ার সুযোগ অনেকাংশে বন্ধ করে দেয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র টিন সার্টিফিকেট দেখিয়েই সব কাজ করতে পারবেন না। টিন সার্টিফিকেট তো নিয়েছেন, সাথে রিটার্ন ও সাবমিট করছেন তার প্রমানপত্র দেখাতে হবে। যেমন এখন সঞ্চয়পত্র কিনতে গেলে শুধু টিন সার্টিফিকেট দেখিয়েই সঞ্চয়পত্র কিনতে পারবেন না, রিটার্ন জমা দিয়েছেন সেই প্রমানপত্র দাখিল করতে হবে।
করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি করদাতা শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) আয়কর রিটার্ন দাখিলে বাধ্য করতে এরকম ৩৮ ধরনের ক্ষেত্রে প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে বাজেটে।
এসব ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে নিম্নলিখিত তিন ধরনের নথির যে কোনো একটি জমা দিলেই চলবে।
১. আয়কর রিটার্ন জমার বিষয়ে এনবিআরের প্রাপ্তিস্বীকার পত্র।রিটার্ন জমা দেয়ার সময় পাবেন।
২. অনলাইনে রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এনবিআরের দেওয়া সনদ।
৩. করদাতার নাম, টিন, কর দেওয়ার বছর উল্লেখ করে কর উপ কমিশনারের দেওয়া সনদ।
এই তিনটির যে কোন একটি নথি যদি জমা না দেন তাহলে ৩৮টি সেবা আপনি নিতে পারবেন না। ৩৮টি সেবার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা নিচে উল্লেখ করা হল।
1. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে
2. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে
3. সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে
4. ক্রেডিট কার্ড থাকলে বা নতুন কার্ড নিতে চাইলে
5. যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে
6. ডাকবিভাগে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে
7. ইংরেজি মাধ্যমের স্কুলে বা জাতীয় কারিকুলামের ইংরেজি ভার্সনের স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে
8. ইটভাটার অনুমোদন নিতে
9. দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে
10. সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে
11. ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে
12. ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে থাকলে বা সদস্য হতে চাইলে
13. কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হতে
14. আমদানি-রপ্তানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে
15. চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন , মালিকানা হস্তান্তর করতে
আর আয়কর না দিলে গ্যাস, বিদ্যুৎ ও পানির মত সেবা বন্ধের প্রস্তাব রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এছাড়াও আপনার ব্যবসা প্রতিষ্টানে যদি ট্যাক্স রিটার্ন জমা দেয়ার প্রমাণপত্র দৃশ্যমান স্থানে প্রদর্শন না করে রাখেন আপনাকে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা জরিমানা করা যাবে।
আসুন আয়কর দেই, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নাগরিক দায়িত্ব পালন করি।
#টিন_সার্টিফিকেট #করবর্ষ #আয়কর #বাংলাদেশ_আইন

Comments
Post a Comment